ঝাড়গ্রামে নতুন করে করোনা আক্রান্ত ৭৬ জন - The News Lion

ঝাড়গ্রামে নতুন করে করোনা আক্রান্ত ৭৬ জন

 


দি নিউজ লায়ন;    ঝাড়গ্রাম জেলায় প্রতিদিন করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।যার ফলে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।রাজ্যের স্বাস্থ্য দফতরের  বুলেটিনে শনিবার যেখানে ঝাড়গ্রাম জেলায় করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা  ছিল ৫০ জন ,সেখানে রবিবারের বুলেটিনে করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৭৬ জন।যারফলে ঝাড়গ্রাম জেলায় বর্তমান করোনা আক্রান্তের সংখ্যা হল ২০১ জন।


করোনা আক্রান্ত ২০১ জন ঝাড়গ্রাম  করোনা হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।রবিবার  করোনা হাসপাতাল থেকে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।তবে যেভাবে করোনার দ্বিতীয় ঢেউ ঝাড়গ্রামে আছড়ে পড়ছে তাতে ঝাড়গ্রাম জেলা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঝাড় গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার প্রতিটি মানুষকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে । 


সেই সঙ্গে প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে ।এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন জানানো হয়েছে। কিন্তু হু হু করে করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলেও একশ্রেণীর মানুষ এখনো প্রশাসনের নির্দেশ না মেনে মুখে মাস্ক ব্যবহার না করে ঘোরাফেরা করছে। তাই ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে এবার কড়া হাতে মোকাবিলা করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 


মাস্ক ব্যবহার না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। তবে যেভাবে  করোণা সংক্রমণে আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে চিন্তার ভাঁজ কপালে পড়েছে ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্য দফতরের আধিকারিক দের কপালে। তাই করোনা মোকাবিলায় ঝাড়গ্রাম জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জেলা প্রশাসনের এক আধিকারিক জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.